1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
একদিকে ইয়াবা, অন্যদিকে চোলাই মদ—সলঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ৫ বাসদের মানববন্ধনে হামলা, আহত ৬ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত নেত্রকোনায় গাছ উপড়ে ফেলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্তের নির্দেশ ডেপুটি স্পিকারের পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ সরকারি ওষুধ জব্দের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য

ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা পেলেন ২০০ কৃষক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

 

 

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও লেবুর চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি বালাইনাশক দেওয়া হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে লেবুর চারা, ৩০ কেজি জৈব সার ও ২ কেজি করে পলিথিন বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি আবাদ ও উৎপাদন বাড়বে। এতে কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

প্রণোদনা পাওয়া কৃষকরা জানান, বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। কৃষি উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com