1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাড়ির মধ্যেই ভেজাল সার-বালাইনাশক তৈরি, অতঃপর… বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে নিয়ে উধাও ৪ সন্তানের জননী বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিকূলতার শিকার শাহজাহান সিরাজ কলেজ: শুক্লা ফুলবাড়ীতে বাঁশে হেলান দেওয়াই কাল হলো মুনের, বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান  নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আতঙ্কে পুরো এলাকাবাসী নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে উল্লাপাড়ায় গ্রাহকদের বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবং জেনারেল ম্যানেজারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমিতির সাধারণ গ্রাহকেরা।

 

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত গ্রাহক অংশ নেন। পক্ষান্তরে গ্রাহকদের সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেনারেল ম্যানেজার নুরুল হুদা।

 

বিক্ষোভ কর্মসূচিতে গ্রাহকেরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের রিডারম্যানেরা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার রিডিং না করে মন গড়া বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের হাতে পৌঁছে দেন। এতে বিদ্যুৎ বিলের সাথে অতিরিক্ত ও ভুতুড়ে বিল যুক্ত হয়ে দিশেহারা হয়ে পড়ছেন গ্রাহকেরা। এ সমস্ত অব্যবস্থাপনা দুর করতে গ্রাহকেরা বাধ্য হয়ে এ কর্মসূচি দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। তারা হুশিয়ার দিয়ে আরও বলেন, এ সমস্ত অনিমের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কতৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বলেন, তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ইতিমধ্যে অভিযোগের সত্যতা পাওয়ায় এক রিডারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আরো কয়েকজনকে দায়িত্ব অবহেলা করার কারনে বরখাস্ত করা হতে পারে বলে তিনি জানান।

 

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা যথা সময়ে মোতায়েন ছিল বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com