1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

র‌্যাব-১২ অভিযানে তাড়াশে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, সিরাজগঞ্জের সহকারী পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।

 

র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় গত ১৪ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে। জনৈক মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সংঘবদ্ধ দেশীয় অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) এবং একই গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণ করে আসছিলেন বলে জানা গেছে।

 

র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইনভিত্তিক অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com