1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নতুন মাইলফলকে মিরাজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

 

ডারউইন টেস্টের চতুর্থ দিনে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দিনের প্রথম দুই ঘণ্টায় তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচের ফেরান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এতে করে নতুন এক রেকর্ডও গড়েছেন এই অফস্পিনার।

 

 

 

ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। তার অফ-স্পিনে প্যাট কামিন্সের ব্যাটের কানা ঘেঁষে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ হয়ে গেল।

 

 

 

 

বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ।

 

 

ম্যাচে ক্যামেরন গ্রিনের ব্যাটে ভালোই লড়ছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা প্রথম সেশনে তারা দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে। তার লড়াই বাদে লাঞ্চ ব্রেকের আগে মাঠ শাসন করেছে বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজের হাত ধরে।

 

 

 

 

 

৪ উইকেটে ১৬১ রানে খেলতে নেমে প্রথম সেশন শেষে অজিদের স্কোর ৮ উইকেটে ২৫৭। নতুন দিনে তিন উইকেটের সবই নেন মিরাজ। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও ছিলেন প্রাণবন্ত। আজ (রোববার) চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি এই অলরাউন্ডার নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com