1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে -আমিনুল হক সরকারিকরণের পথে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, সম্মতিপত্র তুলে দিলেন এমপি ভিপি আয়নুল হক আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়: ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ জন নারী আটক রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু  বিচিত্র পেশা কুঁচিয়া ধরা,কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে সিরাপ-ট্যাবলেটসহ মাদক জব্দ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বেলকুচিতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত 

বাগেরহাটে যাচ্ছেন জামায়াত আমির

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একদিনের সফরে আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে যাচ্ছেন।

 

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ডা. শফিকুর রহমান নওয়াপাড়া বিশ্বরোড মোড়ে পৌঁছাবেন। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। এরপর সকাল ৮টায় তিনি বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছাবেন।

 

 

এতে আরও বলা হয়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত সার্কিট হাউসে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

 

 

 

 

 

এরপর দুপুরে তিনি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করার কথা রয়েছে।

 

 

 

 

এদিকে জামায়াত আমিরের সফর উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com