1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়া ধর‌ইল বালিকা বিদ্যালয়ের রাস্তা পানিতে নিমজ্জিত যাতায়াতে বিঘ্ন শিক্ষার্থীদের রায়গঞ্জে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হারাগাছ মেট্রো থানায় মাদক মামলায় বিএনপি নেতা আটক এডিবির অর্থায়নে রাস্তার কাজ বন্ধ হলো প্রভাবশালী ব্যক্তির বাঁধায় ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্র ও আই কেয়ার সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

রায়গঞ্জে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির মো. আলী মর্তুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার এবং রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তারা এ দাবিতে জনমতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com