1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়া ধর‌ইল বালিকা বিদ্যালয়ের রাস্তা পানিতে নিমজ্জিত যাতায়াতে বিঘ্ন শিক্ষার্থীদের রায়গঞ্জে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হারাগাছ মেট্রো থানায় মাদক মামলায় বিএনপি নেতা আটক এডিবির অর্থায়নে রাস্তার কাজ বন্ধ হলো প্রভাবশালী ব্যক্তির বাঁধায় ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্র ও আই কেয়ার সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস, সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ হয়েছেন।

 

আজ শনিবার ভোরে জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এই র্দূঘটনা ঘটে।

আজ সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল মইয়ার হাওরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজে কাজ করছে।

নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

 

পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে ছোট নৌকায় করে তারা বাড়ী ফিরছিলেন। আজ শনিবার ভোরে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। সকালে একজনের লাশ উদ্ধার করলে ফায়ার সার্ভিসের একটি দল মইয়ার হাওরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ডুবুরীদল উদ্ধার কাজ পরিচালনা করছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com