1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ জামাইয়ের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিলেন শশুর চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ভূরুঙ্গামারীতে পুলিশের সহায়তায় ৬ ফিট লম্বা বার্মিজ অজগর উদ্ধার হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ইউএনও’র স্বাক্ষর জাল করে মোয়াজ্জেমের টাকা উত্তোলনের চেষ্টা  শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বেকার মুক্তি ও কর্মসংস্থানের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি

 

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন বাদ আসর দরিখার গ্রামের পারিবারিক মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে এবং পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল এই গার্ড অব অনার প্রদান করে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com