1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয় নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী কালিয়াকৈরে অস্ত্রসহ আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার মাত্র ৩ কিলোমিটারের জন্য ৩০ কিলোমিটার ঘুরপথ চন্দ্রা ত্রিমোড়ে অনলাইন টিকিটের নামে প্রতারণা: সংঘবদ্ধ দালাল চক্রের দৌরাত্ম্যে বিপাকে যাত্রীরা মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: হুইপ অপু ফেসবুকের প্রেম থেকে পরিণয়: নেত্রকোনার তরুণীকে বিয়ে করতে চীন থেকে এসে ইসলাম গ্রহণ যুবকের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় বাছাই করে ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় বাছাই করে ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

নিজস্ব প্রতিবেদক

 

দেশের ক্রীড়াঙ্গনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

 

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব’ মিলনায়তনে আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট’ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “একটি ইমারত যেমন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে হলে একেবারে প্রান্তিক পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। গ্রাম ও উপজেলা পর্যায় থেকে যোগ্য অ্যাথলেটদের খুঁজে বের করে তাদের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

 

 

 

তিনি আরও বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়া অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়রাও যাতে ক্রীড়া দক্ষতার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা বৃত্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা অর্জন করতে পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।

 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

সংবাদ সম্মেলনের আগে ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অন্যান্য অতিথিরা একটি বর্ণাঢ্য রোড শোতে অংশ নেন এবং স্থানীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

 

তথ্যসূত্র: মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com