1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তাড়াশে পরকীয়া নিয়ে ব্যতিক্রমী সমাধান: প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গাবখান-ধানসিঁড়িতে আন্তর্জাতিক ইকো-ট্যুরিজম হাবের অনুমোদন নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, আখতার হোসেন ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি 

দামুড়হুদার মদনা’য় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন ভস্মীভূত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা বাজারে রাজধানী ফুডস একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানাগেছে, দর্শনা থানাধীন মদনা বাজারে সোমবার দিবাগত রাত্রি অনুমানিক ৩ টার সময় রাজধানী ফুডস বিস্কুট ফ্যাক্টরিতে আকস্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ফ্যাক্টরিটিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মানুষ আগুন আয়ত্বে আনার চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কারখানাটিতে তেল ও তেল জাতীয় জিনিস মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে সঠিক সময়ে তারা ঘটনা স্থলে উপসিস্থত না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

 

দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com