1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ ৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী কালের স্রোতে বিলীন শতবর্ষের ছাতা মেরামতের পেশা, সংকটে কারিগর বেলকুচিতে মোটরের সাথে ওড়না পেছিয়ে মহিলা শ্রমিকের মৃত্যু রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বেলকুচিতে মোটরের সাথে ওড়না পেছিয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের সুতার রোল তৈরির মেশিনের মোটরের সাথে ওড়না পেছিয়ে মারজানা (২০) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর হয়েছে।

 

 

 

শনিবার (১১ জুলাই) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।

 

নিহতের স্বামী হাসান জানান, প্রতিদিনের মতো সকাল থেকে পাল লোমের সুতার রোলার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিল। সুতার রোল তৈরি করার এক পর্যায়ে সেলোয়ার কামিজের ওড়না মেশিনের সাথে গলায় পেঁচিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। আশে পাশের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুতার রোল তৈরির মেশিনের মোটরের সাথে ওড়নার আঁচল পেচিয়ে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা জানার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com