1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ ৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী কালের স্রোতে বিলীন শতবর্ষের ছাতা মেরামতের পেশা, সংকটে কারিগর বেলকুচিতে মোটরের সাথে ওড়না পেছিয়ে মহিলা শ্রমিকের মৃত্যু রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

রুবেল মোল্লা (২২) উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

 

 

 

 

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানোয়ার হোসেন বলেন, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পায়নি সে।

 

 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com