1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা অনুষ্ঠান ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দী মানুষের পাশে চসিক মেয়র; ত্রাণ বিতরণ ও পাশে থাকার আশ্বাস চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ সুগন্ধা নদীতে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব দাঁড়াশ ভেবে ৪ দিন বস্তাবন্দী, পরে উদ্ধার হলো প্রাণঘাতী ‘ওয়ালস ক্রেট’ চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেকশন ৯ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার, নিরাপদ স্থানে অবমুক্ত

দাঁড়াশ ভেবে ৪ দিন বস্তাবন্দী, পরে উদ্ধার হলো প্রাণঘাতী ‘ওয়ালস ক্রেট’

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি 

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দাঁড়াশ সাপ ভেবে একটি প্রাণঘাতী বিষধর ওয়ালস ক্রেট সাপকে চার দিন বস্তাবন্দী করে রাখার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ-এর সহযোগিতায় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেছে।

‎শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন সংগঠনটির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান। পরে বিকেলে ময়মনসিংহের একটি নির্জন বনে সাপটি অবমুক্ত করা হয়।

‎জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কাকনহাটি এলাকার কাঁচামাটিয়া নদীর পাড়ে সাপটি দেখতে পান স্থানীয়রা। দাঁড়াশ সাপ মনে করে কৃষক হারুন অর রশিদসহ কয়েকজন মিলে সেটিকে ধরে বস্তাবন্দী করেন। চার দিন ধরে তিনি সাপটিকে বস্তায় রেখে টিকটিকি ও ব্যাঙ খেতে দেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সাপটি ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রেসকিউ টিমের নজরে আসে। পরে শনিবার তারা গিয়ে সাপটি উদ্ধার করে।

‎কৃষক হারুন অর রশিদ বলেন, আমরা দাঁড়াশ সাপ ভেবেই ধরেছিলাম। পরে জানতে পারি এটি অত্যন্ত বিষধর ওয়ালস ক্রেট। এরপর জনতার ঈশ্বরগঞ্জের সদস্যদের মাধ্যমে রেসকিউ টিমকে খবর দিলে তারা এসে সাপটি নিয়ে যায়। সাপটি উদ্ধারের সময় উৎসুক জনতা ভিড় জমায়।

‎ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান জানান, ওয়ালস ক্রেট (বৈজ্ঞানিক নাম: Bungarus walli) দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ। এটি কালাচ বা শঙ্খিনী পরিবারের সদস্য। এ সাপের বিষ স্নায়ুতন্ত্রে (নিউরোটক্সিক) আঘাত হানে এবং দ্রুত চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তি শ্বাসপ্রশ্বাসের জটিলতায় মারা যেতে পারেন।

‎তিনি বলেন, ওয়ালস ক্রেট দেখতে অনেকটা দাঁড়াশ সাপের মতো হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্ত হন। এদের কামড়ে শুরুতে তীব্র ব্যথা বা ফোলাভাব না থাকলেও বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কখনোই সাপ ধরার চেষ্টা করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com