
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫০ শয্যা বিশিষ্ট নাছিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণ বাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম. এ. হান্নান এমপি।
সিজারিয়ান সেকশন চালু করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া , উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
এটি নাছিরনগর উপজেলার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মাইলফলক।
সিজারিয়ান সেকশন পরিচালনায় রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডাঃ মিনা চৌধুরী জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ শুভজিৎ ঘোষ
সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম
এছাড়াও রয়েছেন নার্সিং ইনচার্জ ও ওটি সহযোগীবৃন্দ, যাদের আন্তরিক পরিশ্রমে অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন ডাঃ অদিতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নাছিরনগরের জনগণ আরও এক ধাপ এগিয়ে গেল উন্নত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবার পথে।