1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৮ পদের বিপরীতে কর্মরত মাত্র ২ জন,চান্দাইকোনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্ধিত কমিটিতে জায়গা পেলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির  সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ   পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত; ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার আহ্বান মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কার ৫ পরীক্ষার্থী ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট পোরশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক:রহস্য উন্মোচন করল হাটহাজারী থানা পুলিশ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্ধিত কমিটিতে জায়গা পেলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

শরিফুল আলম ,ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি 

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কৃতি সন্তান মো. আলমগীর কবির ভূঁইয়া(বাবু)। তিনি কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

‎গত ৭ জুলাই ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত কমিটি প্রকাশ করা হয়।

‎তরুণ এই ছাত্রনেতার এই অর্জনে উচ্ছ্বসিত তার নিজ এলাকা ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও তার শুভানুধ্যায়ীরা। দলীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

‎এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

‎এক প্রতিক্রিয়ায় আলমগীর কবির ভূঁইয়া বলেন, দল আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com