1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পরই মিলল হুইলচেয়ার, অসহায় কর্ণের মুখে হাসি পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার চুয়াডাঙ্গায় পুরো ঠেলাগাড়িতেই প্রিয় দল আর্জেন্টিনার পতাকা রাঙালেন মেসি ভক্ত দীপিল কুমার মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি  সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তাড়াশে শ্রমজীবী ১০ জনকে অটোরিকশা উপহার দিলেন ভিপি এমপি আয়নুল হক নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত-১ রায়গঞ্জে ৫ লিটার চোলাই মদসহ আটক ১ বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

ন্যাশনাল ডেস্ক রিপোর্ট 

 

সরকারি যে কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

 

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেই—ব্যবহার করা যাবে না। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

 

 

 

 

পরিপত্রে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণামূলক উপকরণ তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।

 

 

মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com