1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পরই মিলল হুইলচেয়ার, অসহায় কর্ণের মুখে হাসি পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার চুয়াডাঙ্গায় পুরো ঠেলাগাড়িতেই প্রিয় দল আর্জেন্টিনার পতাকা রাঙালেন মেসি ভক্ত দীপিল কুমার মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি  সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তাড়াশে শ্রমজীবী ১০ জনকে অটোরিকশা উপহার দিলেন ভিপি এমপি আয়নুল হক নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত-১ রায়গঞ্জে ৫ লিটার চোলাই মদসহ আটক ১ বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত-১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে মনির হোসেন নামে(২৮) ওই বাসের এক কন্ডাক্টর নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি । রোববার ( ৫ জুলাই) সকাল সাড়ে ১০(দশটার) দিকে বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন উপজেলার ভৈরবপাশা গ্রামের মো. কাদের হাওলাদারের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ সুপার নামের একটি যাত্রীবাহী বাস মঠবাড়িয়া থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি মাহিন্দ্রাকে( থ্রি হুইলার গাড়ি) সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের কন্ডাক্টর মনির ছিটকে পড়ে ওই বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের এবং বাসটি উদ্ধার করে।

 

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়া কোনো যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com