1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি তাড়াশের চরকুশাবাড়ী কমিউনিটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় নিজের কক্ষে বসেই মাতলামি করলেন প্রধান শিক্ষক গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্রহ্মপুত্র কেড়ে নিচ্ছে শেষ আশ্রয়টুকুও প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন  ডিমলায় ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ লম্পট মামার বিরুদ্ধে, এলাকাবাসীর তীব্র ক্ষোভ মেলান্দহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা কামড়ে নির্যাতন অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের জন্য  নির্মিত ‘পরিদর্শন কক্ষ’ এর শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।

 

 

শুক্রবার (৩ জুলাই) জুম্মা নামাজের পর ব্রাহ্মণবাড়ীয়ার জেলার নাসিরনগর  উপজেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি কক্ষটির উদ্বোধন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

 

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি বলেন, তিনি নিয়মিত উপজেলা অফিসে বসলে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারবেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সহজ হবে এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

 

আমার উপজেলার মানুষ বুকভরা আশা ও স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমার প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলাবাসীর পাশে থেকে একটি সুন্দর আধুনিক ও মডেল উপজেলায় পরিনত করার জন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ খালেদ,হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল আহমেদ, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ ইমরান মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com