1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি তাড়াশের চরকুশাবাড়ী কমিউনিটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় নিজের কক্ষে বসেই মাতলামি করলেন প্রধান শিক্ষক গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্রহ্মপুত্র কেড়ে নিচ্ছে শেষ আশ্রয়টুকুও প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন  ডিমলায় ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ লম্পট মামার বিরুদ্ধে, এলাকাবাসীর তীব্র ক্ষোভ মেলান্দহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা কামড়ে নির্যাতন অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

ডিমলায় ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ লম্পট মামার বিরুদ্ধে, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

 

 

হাবিবুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 

 

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দর খাতা এলাকায় আশ্রয়দাতা মামার ঘরেই চরম হেনস্তা ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণী। নিজের বাড়িতে থাকার পর্যাপ্ত জায়গা না থাকায় মামা ময়েন আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ভাগ্নি সুখী আক্তার (ছদ্মনাম)।

 

আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়েই ভাগ্নিকে টাকার প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই মামার বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ০২ জুলাই সন্ধায় তার মামি পাসের বাসায় গেলে এ ঘটনা ঘটে স্থানীয় জনগণ বলেন মেয়েটা অসহায় হয়ে তার বাসায় থাকে আর ওনি এ কাজ করলো কোন সাহসে

 

পারিবারিক আবাসন সংকটের কারণে সুখী আক্তার দীর্ঘদিন ধরে তার মামা ময়েন আলীর বাসায় থাকতেন। একই ছাদের নিচে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ময়েন আলী বিভিন্ন সময় সুখী আক্তারকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ঘটনার দিন সে সুখীকে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়।

 

সুখী এতে রাজি না হয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করলে ময়েন আলী ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক তার শরীরে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ময়েন আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

আশ্রয়দাতার এমন ন্যাক্কারজনক ও বিশ্বাসঘাতকতার ঘটনায় মধ্য সুন্দর খাতা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও লম্পট মামা ময়েন আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

 

স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অসহায় তরুণীর ওপর নির্যাতনকারীকে আইনের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com