1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: দগ্ধ ৬ নাবিকের ৩ জন আশঙ্কাজনক, ঢাকায় প্রেরণ গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বিলম্ব, খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ  বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

দৃশ্যপট অনলাইন ডেস্ক রিপোর্ট 

 

অন্যান্য মাসের তুলনায় চলতি জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলেছেন অনেক গ্রাহক। বিল বেশি এলে হটলাইনে কল করে জানানোর অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

 

 

সোমবার (২৯ জুন) রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে।

 

 

 

বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে অভিযোগ বিভিন্ন সূত্র হতে জানা যায়। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিসমূহকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

এ অবস্থায় গ্রাহকদের অতিরিক্ত বিল-সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি অথবা হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

 

 

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

 

 

যেসব নম্বরে অভিযোগ জানানো যাবে

 

 

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

 

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা : ১৬৯৯৯

 

 

বিপিডিবির কল সেন্টার : ১৬২০০

 

 

পবিবোর কল সেন্টার : ১৬৮৯৯

 

 

ডিপিডিসি লিমিটেডের কল সেন্টার : ১৬১১৬

 

 

ডেসকো লিমিটেডের কল সেন্টার : ১৬১২০

 

 

নেসকো লিমিটেডের কল সেন্টার : ১৬৬০৩

 

 

ওজোপাডিকো লিমিটেডের কল সেন্টার : ১৬১১৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com