1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই

পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭ Time View

 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি 

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২৬ জুন ) বাদ জুম্মা শহরের বড় মসজিদ সংলগ্ন গোল চত্বরে সচেতন নাগরিক ফোরাম, গাইবান্ধা-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদুল হাসান কাশেমী, গাইবান্ধা ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মানছুর রহমান খান এবং সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আব্দুল মাজেদসহ অন্যান্য বক্তারা।

 

 

বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com