1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ Time View

 

ইসলাম ডেস্ক

 

 

 

বর্তমান সময়ে অসুস্থতা, বার্ধক্য কিংবা শারীরিক অক্ষমতার কারণে অনেক মুসল্লিকে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়। তবে চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই সামনে আসে, কাতারে বসার সময় চেয়ারের কোন অংশকে ভিত্তি ধরে অবস্থান নির্ধারণ করতে হবে? অনেকেই চেয়ারের সামনের পা কাতার বরাবর রাখেন, আবার কেউ পেছনের পা মিলিয়ে বসেন। ফলে কাতারের শৃঙ্খলা ও সমতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

 

 

 

ইসলামি ফিকহবিদরা এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন।

 

 

 

 

দারুল উলুম দেওবন্দের ফতোয়াবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম না হন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজ চেয়ারে বসে আদায় করেন, তাহলে কাতারে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের পায়ের রেখা বরাবর চেয়ারের পেছনের দুই পা রাখতে হবে। অর্থাৎ, কাতারে তার অবস্থান নির্ধারিত হবে চেয়ারের পেছনের পা দ্বারা। এতে কাতারের সমতা বজায় থাকবে এবং তিনি কাতার থেকে সামনে এগিয়ে যাবেন না।

 

 

দাঁড়াতে সক্ষম হলেও রুকু-সেজদা বসে করলে

 

 

 

 

যদি কোনো ব্যক্তি ক্বিয়াম (দাঁড়ানো) করতে সক্ষম হন, কিন্তু রুকু ও সেজদা চেয়ারে বসে আদায় করতে হয়, তাহলে তিনি কাতারে থাকা মুসল্লিদের সঙ্গে সমানভাবে দাঁড়াবেন। এ ক্ষেত্রে চেয়ারটি কিছুটা পেছনে রাখবেন, যাতে দাঁড়ানো অবস্থায় তিনি কাতারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকেন। তবে চেয়ার পেছনে নেওয়ার কারণে যদি পেছনের কাতারের মুসল্লিদের চলাচল বা নামাজে বিঘ্ন ঘটে, তাহলে সে ক্ষেত্রে প্রথম পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ কাতারের পা বরাবর চেয়ারের পেছনের পা রেখে নামাজ আদায় করবেন (ফতোয়া নম্বর: ১২৯৪-১১৬৯/এল=১১/১৪৪০)

 

 

 

 

করণীয়

 

 

চেয়ারে বসে নামাজ আদায়কারী মুসল্লিদের উচিত এমনভাবে অবস্থান নেওয়া, যাতে কাতারের শৃঙ্খলা অক্ষুণ্ন থাকে এবং অন্য মুসল্লিদের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। শরিয়তের নির্দেশনা অনুযায়ী সঠিক অবস্থান বজায় রেখে নামাজ আদায় করলে ইবাদতের সৌন্দর্য ও জামাতের শৃঙ্খলা উভয়ই রক্ষা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com