
মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা-এ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল এবং যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদল ও যুবদল আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি শুধু একটি দলীয় কর্মসূচিই নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের অবস্থান ও প্রতিক্রিয়ারও বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গণতন্ত্র, মানবাধিকার মুন্নত রাখার প্রতিবদ্ধ হন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে ভারতীয় দালালদের আর ঠাই হবে না। ভূঞাপুর থেকে আওয়ামীলীগ চিরতরে বিতাড়িত করা হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সকল ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থার পরিবর্তনে ছাত্রদল, যুবদলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রদল-যুবদলকে রাজপথে অত্যন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
ভূঞাপুরের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদল ও যুবদলের এ কর্মসূচি স্থানীয়ভাবে বেশ আলোচনা সৃষ্টি করেছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বের সক্রিয়তা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
কর্মসূচিতে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন যুব ছাত্রদল ।