1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলা ও ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত শিশুর নাম আয়াতুল ইসলাম। পরিবারের দাবি, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুর বাবা সৈয়দ আহমদ ও মা আসমা আক্তার অভিযোগ করেন, হাসপাতালে সময়মতো চিকিৎসক পাওয়া যায়নি এবং ভুলবশত শিশুকে বড়দের জন্য নির্ধারিত ইনজেকশন দেওয়া হয়। তাদের দাবি, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিনুল হক বলেন, শিশুটির শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় দেড় শতাধিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় স্বজনদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের কোনো ঘোষণা পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com