1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী প্রাইভেটকার সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে প্রাইভেটকারে থাকা অন্তত তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

 

শনিবার (২০ জুন) বিকেলে ছোট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক সম্মুখস্থ নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,বিকেলের দিকে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়েমুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়।

 

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সামনের মহাসড়কে বিকট শব্দ শুনে কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনতাকে সাথে নিয়ে তারা তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারের ভেতর আটকে পড়া চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

 

 

 

কুমিরা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, “শব্দ শোনার সাথে সাথেই আমাদের টিম উদ্ধারকাজে নামে। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।”

 

 

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

 

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com