1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

পরিত্যক্ত কূপে মৃত্যুফাঁদ: ছাগল বাঁচাতে গিয়ে নিভে গেল চারটি প্রাণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

 

মো: আব্দুর রহীম মিঞা,টাঙ্গাইল প্রতিনিধি 

 

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের একটি কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং প্রতিবেশী রতন নকরেক (২৫)। তারা সবাই আদিবাসী জনগোষ্ঠীর সদস্য।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগলের বাচ্চা পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে ১২ বছর বয়সী নেইমার ম্রং। দীর্ঘ সময়েও সে ওপরে না উঠলে তাকে উদ্ধার করতে কূপে নামেন তার বাবা বাবুল হাদিমা। এরপর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকার জামাতা গ্যাব্রিয়েল নকরেক এবং প্রতিবেশী রতন নকরেকও একে একে কূপে নামেন।

 

কিন্তু চারজনের কেউই ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

 

 

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবু তরফদার জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা প্রায় ৮ ফুট গভীর ওই কূপে বিষাক্ত গ্যাস জমে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, অক্সিজেনের স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে চারজনের প্রাণহানিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জলই গ্রামের পরিবেশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com