1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সরকারি বনভূমি উদ্ধার অভিযানে বাধা, বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয়ভাবে মাইকিং করে লোকজন জড়ো করার পর একদল দখলদার লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে বন বিভাগের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

 

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সকালে অভিযান শুরু করে বন বিভাগ। এ সময় দখলদার চক্রটি উচ্ছেদ অভিযান প্রতিহত করতে স্থানীয়ভাবে মাইকিং করে লোকজনকে জড়ো করে। পরে সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালানো হয়।

 

 

মহেশখালীর ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সরকারি বনভূমি দখলমুক্ত করতে আমাদের কর্মীরা নিয়মিত অভিযানে গিয়েছিলেন। কিন্তু দখলদার চক্রটি পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে উসকে দেয়। এরপরই আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

 

তিনি জানান, হামলায় আহত বনকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে বাধা এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ঘটনার পর শাপলাপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারী ও উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com