1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির বিস্ফোরক মামলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩  নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন, হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

বিস্ফোরক মামলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭ Time View

 

খ. ম. জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কলেজ প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নির্মল চৌধুরী উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

ওসি শাহীনুল ইসলাম জানান, নির্মল চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার মামলা নম্বর-০২, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪। মামলাটিতে দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ৪০৯ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারাও অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন নির্মল চৌধুরী।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com