1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন, নিরাপত্তায় বিজিবি-র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধি 

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন ৮০ ফুট উচ্চতার রামমূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পলাশবাড়ী ইমাম-ওলামা পরিষদ। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে উপজাজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর পলাশবাড়ী চারমাথা মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম ফয়েজী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, অধ্যক্ষ গোলাম মোস্তফা, খাইরুল ইসলাম চানসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময়ে পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। তবে কী কারণে এবং কার উদ্যোগে বিশ্বের বৃহত্তম দাবি করা এ রামমূর্তি নির্মাণ করা হচ্ছে, তা তদন্ত করে প্রকাশ করতে হবে। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূর্তি অপসারণ এবং নির্মাণের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এদিকে মানববন্ধন ও রামমূর্তি ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শুক্রবার সকাল থেকেই পলাশবাড়ী চারমাথা মোড়, কোমরপুর মোড় ও হাসবাড়ী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাঠে দায়িত্ব পালন করেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব, জেলা পুলিশ, ডিবি পুলিশসহ কয়েকশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে পুরো উপজেলায় কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি হয়।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মো. তাজুল ইসলাম, গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফ আল রাজীব পিপিএম এবং পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান।

পৃথক তিনটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু এবং সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।

প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com