1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২০পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার   বন্দর থানার অভিযানে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১ সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ বেলকুচির দৌলতপুরে অবৈধ প্রসেস মিল, দুর্ভোগে ৫০০ পরিবার সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুরে জংশনের দাবী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত  ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

স্ত্রী চলে গেছেন এক যুবকের হাত ধরে। স্বামী প্রতিশোধ নিতে সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

 

 

 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাজাহান সিরাজ।

 

 

 

পরিবার ও এলাকাবাসী জানায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি সংস্থায় বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া।

 

 

ওই অফিসের পাশাপাশি হাসানের বাড়ি থাকায় রাজুর সঙ্গে হাসানের পরিবারের সখ্য হয়। একপর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধের পথ বেছে নেন।

 

 

 

 

হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।’ হাসানের ভাষ্য, ‘পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’

 

 

 

 

হাসানের সঙ্গে কথা বলে আরও জানা যায়, নিজের স্ত্রী চলে যাওয়ায় হাসান রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। আলাপ-আলোচনার একপর্যায়ে ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয়। পরে তাকে বিয়ে করেন হাসান মিয়া।

 

 

এ বিষয়ে কথা বলতে রাজু মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

 

 

মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, এ বিষয়ে আমি কোন তথ্য এখনো পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com