1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য  রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বিশ্ব পরিবেশ দিবসে নব দম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী  ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০ Time View

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় আসামিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাসপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান বাবু ওরফে বাবু (২৯) এবং কুমিল্লার চান্দিনা থানার মহিচাইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ কবির হোসেন (৩৪)। তারা উভয়েই বর্তমানে খুলশী থানার টাইগারপাস এলাকায় বসবাস করছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম ও পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় এই অভিযান পরিচালনা করে।

 

খুলশী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমান বাবু সিআরবি জোড়া খুন (ডাবল মার্ডার) মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত। অন্য আসামি কবির হোসেনও তার সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

 

 

 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল, লিফলেট বিতরণ ও ব্যানার-পোস্টার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের অন্যান্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com