1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

যমুনা-করতোয়া থেকে নিখোঁজ বৃদ্ধা ও স্কুলছাত্রের লাশ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা ও করতোয়া নদী থেকে এক স্বুলছাত্র এবং এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা দুজনেই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নে ভাটপাড়ায় যমুনা নদী থেকে তামিম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের ও সকালে গাড়াদহ ইউনিয়নের শ্মশানঘাট এলাকায় করতোয়া নদী থেকে মায়া রাণী শীল নামে শতবর্ষী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

 

তামিম হোসেন ভাটপাড়া গ্রামের লস্কোর আলী মোল্লার ছেলে ও বৃদ্ধা মায়া রানী উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বিষ্ণুপদ শীলের স্ত্রী।

 

 

 

 

 

 

 

শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার আমিনুল ইসলাম জানান, তামিম হোসেন নামের এক স্কুল ছাত্র বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তামিম। নিখোঁজের পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তামিমের সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করলে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

 

 

 

 

 

 

 

 

 

অপরদিকে শাহজাদপুর থানার এসআই আজিজুল বলেন, মঙ্গলবার (২ জুন) মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এসময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পায়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে ভেসে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com