1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যমুনার দুর্গম চরে রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিস্থাপন করলেন সেলিম রেজা এমপি বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন রায়গঞ্জের ভুঁইয়াগাতী সেতুর সংযোগ সড়কে ভাঙন, বাড়ছে জনভোগান্তি রায়গঞ্জের আবুদিয়া,শৈলী সাবলা রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন, নিরাপত্তায় বিজিবি-র‍্যাব-পুলিশের কড়া নজরদারি রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে নেশাজাতীয় সিরাফ উদ্ধার, আটক ২ মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” স্লোগানে রায়গঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

উল্লাপাড়ায় ধর্ষণ অভিযুক্তের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ Time View

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তির বাড়ীতে সংঘবদ্ধ দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়নের দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তের ছেলে মোঃ মোন্নাফ আলী থানায় বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

মোন্নাফ গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তার বাবা একটি মহলের ষড়ষন্ত্রের স্বীকার। ওই ঘটনা নিয়ে তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলো এমন সময় একদল সংঘবদ্ধ দুবৃর্ত্ত বাড়ীতে হামলা চালিয়ে তার মা, বোন, স্ত্রীকে বেদম মারপিট করে বাড়ী-ঘর ভাংচুর করে। এ সময় বোনের গলায় থাকা চেইন, হাতের রুলি এবং তার ঘরের সোকেচের ডয়ারে থাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় তারা। এ সময় মোন্নাফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী শান্তনা, কল্পনা, আলেয়া ও নুর ইসলাম জানান, বুধবার বিকেল ৬ টার দিকে লাজির, সেতু, আশিক, ফিমেল ও সুজনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে মোন্নাফের বাড়ীতে হামলা চালায়। এ সময় বাড়ীতে থাকা গৃহিনী আকলিমা, আলেয়া, মৌফুলকে ব্যাপক মারপিট করে তারা। মারপিটের সময় মনির নামক এক যুবক এগিয়ে এলে তাকেও ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com