1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান শুরু, অপরাধে ‘জিরো টলারেন্স’: এএসপি সাইফুল ইসলাম খান রায়গঞ্জে যুবককে তুলে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ দাবি রায়গঞ্জে ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকার মাঝিসহ আটক ৫   শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু চুয়াডাঙ্গায় বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ চট্টগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ  কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯ Time View

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল  গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, তাজিম উদ্দিন মারুফ (২৮), পিতা- মোঃ নাছির উদ্দিন, মাতা- সজরুন নেছা, সাং- মালুমঘাট (ধুমখালী, ফরিদার বাপের বাড়ী), ০২নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

আবদুল্ল্যাহ আল মামুন (৩৪), পিতা- মৃত মুছা, মাতা- আক্তার জাহান, সাং- পূর্ব বাথুয়া (হাজী জলিল বক্সুর বাড়ী), ০৮নং ওয়ার্ড, আশিয়া ইউনিয়ন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আকবরশাহ থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিটি গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১,০০০ (এক হাজার) পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

বুধবার (৩ জুন) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com