
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ঢাকায় অনুষ্ঠিত লায়ন্স কনভেনশন ২০২৬-এ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান।
সোমবার রাজধানীর শেরাটন ঢাকা -এ আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও ক্লাব পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সারোয়ার জামিল, বেনজির আহমেদ, দেওয়ান নাসির, মোস্তফা কামাল-সহ লায়ন্স জেলার গভর্নরবৃন্দ এবং সুলতান আহমদ বাবু।
সারাদেশ থেকে আগত বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা-এর প্রেসিডেন্ট হিসেবে মানবসেবায় অসামান্য অবদানের জন্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।
এ সম্মাননা তাঁর দীর্ঘদিনের সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য সমাজ সেবায় বিশেষ অবদান স্বরূপ এওয়ার্ডে ভুষিত সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনের জননন্দিত এমপি প্রয়াত সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের কনিষ্ট পুত্র এবং তিনি নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান্দুরা হাভেলির কৃতি সন্তান।