1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী এনসিপি নেতাকে জুতাপেটা নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর নলছিটি পৌর কবরস্থান অবহেলায় জরাজীর্ণ, উন্নয়নে দ্রুত পদক্ষেপের দাবি কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬ রায়গঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙচুর

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫ Time View

 

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা পাঁচ সন্তানের জননীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন উপজেলার একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার নাম মো. খালেক।

আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। জালাল মোঃ সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন। এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে প্রেমিক জালালের বাড়িতে গিয়ে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত পোকা মারার বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন আমেনা খাতুন। পরে অসুস্থ অবস্থায় জালালের দুলাভাই শিপন মিয়া ও তার বোন ফারজানা পারভীন তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com