1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

গেইলের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩৮ Time View

 

দৃশ্যপট অনলাইন ডেস্ক 

 

অবশেষে কথা রাখলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এ সুপারস্টার মাত্র দুই ‍দিন আগে বলেছিলেন, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। এই ব্যাটার আকাঙ্ক্ষা করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের হার্ডহিটার ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ২০০ করবেন। না সেই রেকর্ড গেইলের কাছেই অক্ষত আছে, তবে তার আরেকটি রেককর্ড ভেঙে ফেলেছেন সূর্যবংশী।

 

 

 

ভারতে অনুষ্ঠিত আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার (২৭ মে) তাণ্ডব চালান সূর্যবংশী। প্রথম দুই ওভারেই শেষ বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে টানা তিনটি ছক্কা মেরে তুলে নেন ২৫ রান।

 

 

 

পরের ওভারে সাকিবকে ছক্কা মেরে গেইলকে ছোঁন। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক হন তিনি তিন বল পরই। ৬০তম ছক্কা মেরে গেইলকে (৫৯) টপকে যান সূর্যবংশী। একই ওভারে আরেকটি ছয় হাঁকান।

 

 

১৬ বলে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড ভাঙেন সূর্যবংশী। নকআউট বা প্লে অফে যৌথভাবে দ্রুততম ফিফটি করে সুরেশ রায়নার পাশে বসেছেন ১৫ বছর বয়সী ব্যাটার। পাওয়ার প্লের ছয় ওভারে রাজস্থান তোলে ৮০ রান। তখন ২০ বলে ২ চার ও ৮ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের ৮ম ওভারে হিঙ্গের শর্ট বলে আপার কাট করতে যেয়ে ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়ে সেঞ্চুরির ৩ রান আগে থেমেছেন।

 

 

 

 

 

পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৮ ছক্কার মালিক হয়েছেন সূর্যবংশী। প্রথম ছয় ওভারে তিনি এক মৌসুমে সর্বোচ্চ ৪৯০ রান করে ২০১৬ সালে করা ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রানকে পেছনে ফেলেছেন।

 

 

অষ্টম ওভারে টানা দুই চার ও দুটি ছয় মেরে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির পথে ছিলেন সূর্যবংশী। কিন্তু নিজের ২৯তম বলে প্রফুল হিংয়ের শিকার হন স্মারান রবিচন্দ্রনের ক্যাচ হয়ে। ২৯ বলে ৫ চার ও ১২ ছয়ে থামে তার ৯৭ রানের ইনিংস।

 

 

রাজস্থানের ২৪৩/৮ স্কোরের জবাব দিতে যেয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে (৭১/৪) ব্যাকফুটে নামে সানরাইজার্স। ইশান-কিষাণ (১১ বলে ৩ চার, ৩ ছক্বায় ৩৩), নিতিশ রেড্ডি (২০ বলে ৩৮) সলিল অরোরা (২১ বলে ৩৫), শিভাং কুমার (২৪ বলে ২৭) ছাড়া রাজস্থানের চ্যালেঞ্জ নিতে পারেনি কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com