1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা বুধবার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

 

 

 

এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

 

 

সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী জানান, মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

 

 

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল আজহার প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

 

 

 

 

 

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

 

 

 

এদিকে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হবে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

 

 

একই দিন মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মো. বরকত উল্যাহ।

 

 

মতলব উত্তর উপজেলায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এ উপজেলায় মোট ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসাথে ঈদ উদযাপন করে আসছেন।

 

 

যেসব গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন হবে তার মধ্যে রয়েছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উত্তর উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ানকান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর ও মাথাভাঙাসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রাম।

 

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব এলাকায় ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com