1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২৮ বছর পর নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে : রাশেদ খাঁন আগামী নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী ছাবের আহমদের দাফন সম্পন্ন শেরপুর সরকারি কলেজে দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ, পরিদর্শনে এসপি অবহেলিত রাস্তায় চরম দুর্ভোগ: স্বেচ্ছাশ্রমে মেরামতে নামলেন গ্রামবাসী

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী ছাবের আহমদের দাফন সম্পন্ন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

কক্সবাজার আয়কর অফিসের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এস এম পাড়ার বাসিন্দা এবং পেকুয়া উপজেলার স্থায়ী নিবাসী ছিলেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা গেছে, রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের প্রথম জানাজার নামাজ কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এস এম পাড়ায় অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা তাঁর নিজ এলাকা পেকুয়ায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় আত্মীয়-স্বজন, সাবেক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কর্মজীবনে মোঃ ছাবের আহমদ সততা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের জন্য পরিচিত ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন সজ্জন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সম্মান অর্জন করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com