1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২৮ বছর পর নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে : রাশেদ খাঁন আগামী নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী ছাবের আহমদের দাফন সম্পন্ন শেরপুর সরকারি কলেজে দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ, পরিদর্শনে এসপি অবহেলিত রাস্তায় চরম দুর্ভোগ: স্বেচ্ছাশ্রমে মেরামতে নামলেন গ্রামবাসী

পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ, পরিদর্শনে এসপি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

 

সোমবার (২৫ মে) তিনি জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই কিংবা যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com