1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিলার ও কৃষি অফিস বলছে সার সংকট নেই, মাঠের চিত্র বিপরীত ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৪ Time View

 

 

শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ঘোষণার ফলে সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদিকে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে মুক্তিপাওয়া চারজনের মধ্যে একজন চুয়াডাঙ্গার

 

সাজাপ্রাপ্ত কয়েদিকেও মুক্তি দেয়া হয়েছে এসময়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদিকে তাদের সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা কারাগারের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে আজ রবিবার সন্ধ্যায় মুক্তি দেয়া হয়েছে। তার কয়েদি নং ২৩০৫/এ, তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে আব্দুল মালেক । তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা ও নগদ পাঁচহাজার টাকা দন্ডাদেশ প্রাপ্ত কয়েদি। নথি অনুযায়ী তার মামলার বিবরন,

 

চুয়াডাঙ্গার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত, চুয়াডাঙ্গা সেসন নং ১০০/২০০৮ চুয়াডাঙ্গা থানার মামলা নং ০৮ তারিখ ১১-০৬-২০০৭, জিআর ১৯৬/২০০৭ ধারা ৩০২,৩৪। মুক্তিপ্রাপ্ত কয়েদি আব্দুল মালেক ১১ বছর সাজা ভোগ করেছেন। তার অবশিষ্ট সাজা মওকুফ ও মুক্তির আদেশের কাগজপত্র ই-মেইলে আজ বিকালে চুয়াডাঙ্গা কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে বিকাল সাড়ে পাঁচটায় তাকে মুক্তি দেয়া হয়। এসময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত হয়ে তাকে গ্ৰহন করেন। জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তি প্রাপ্ত আব্দুল মালেককে একটি লুঙ্গি ও পাঞ্জাবি এবং কারাগার কর্তৃপক্ষ তার অর্থদণ্ডের অনাদায়ী পাঁচহাজার টাকা পরিশোধ করেন এবং তাকে নগদ একহাজার টাকা সম্মাননা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com