1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোরবানির হাটে বিক্রির জন্য রাখা ২৫ চোরাই গরুসহ গ্রেপ্তার ৩ ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত গরমে স্বস্তির খোঁজে তালের শাঁস, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল  ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঈদ সামনে রেখে জমে উঠেছে চান্দাইকোনা পশুর হাট, বেশি চাহিদা মাঝারি গরুর পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার

তাড়াশে দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪ Time View

 

 

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির মোট ২,৩৮০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।

 

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার সময় বারুহাস ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নটির দায়িত্বরত প্রশাসক ও উপজেলা প্রকৌশলী মো. রবিন হোসেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো মজদার হোসেন,

 

ইউনিয়ন পরিষদের সচিব নির্মল কুমার এবং সকল ইউপি সদস্যবৃন্দ।

 

এ বিষয়ে বারুহাস ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকৌশলী মো. রবিন হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত দুঃস্থদের তালিকা যাচাই-বাছাই করে এই চাল বিতরণ করছি, যেন কোনো অসহায় মানুষ সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত না হয়।

 

চালের গুণগত মান এবং ওজনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমরা এভাবে কাজ করে যাবো।

 

চাল বিতরণকালে উপকারভোগী দুঃস্থ ও অসহায় মানুষগুলো সরকারের এই মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com