1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর:অসহায় মাহতাব হোসেনের পাশে উপজেলা প্রশাসন  শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন ‘বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ পেশাগত দক্ষতায় পুরস্কৃত হলেন সলঙ্গা থানার ওসি আছলাম   চুয়াডাঙ্গায় কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ৩ পোরশায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কয়রায় পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান: মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ছাত্র – ছাত্রী- শিক্ষকরা  আমতলীতে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্ভোদন  নেত্রকোনায় রোগী থেকে শিক্ষার্থী,নদী পারাপারে সবারই একমাত্র ভরসা ড্রামের বোট আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

 

জসিম মিয়া,শেরপুর প্রতিনিধি

 

২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদ ও খুনীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(২১ মে )দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা।

 

মানববন্ধনে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, রামিসার খুনি সোহেল যেহেতু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন অতএব সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকায় জিরো পয়েন্টে ফাঁসি কার্যক্রম মধ্য দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। বক্তারা পুলিশ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার প্রধান ও পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

উল্লেখ্যে, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ তাই আমরা মনে করি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রে অপরাধীদের, দর্শকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার স্বীকার না হয় সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com