1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর:অসহায় মাহতাব হোসেনের পাশে উপজেলা প্রশাসন  শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন ‘বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ পেশাগত দক্ষতায় পুরস্কৃত হলেন সলঙ্গা থানার ওসি আছলাম   চুয়াডাঙ্গায় কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ৩ পোরশায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কয়রায় পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান: মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ছাত্র – ছাত্রী- শিক্ষকরা  আমতলীতে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্ভোদন  নেত্রকোনায় রোগী থেকে শিক্ষার্থী,নদী পারাপারে সবারই একমাত্র ভরসা ড্রামের বোট আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

সলঙ্গায় ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

 

 

বৃহস্পতিবার (২১মে) সকালে ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।চাল বিতরণে কোন ধরনের অনিয়ম যেন না হয় এবং শতভাগ স্বচ্ছতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।

 

 

চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের মেম্বর শহিদুল ইসলাম শহিদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,সুজন,মনিরুজ্জামান মনি,ওয়ার্ড ওয়ার্ড মেম্বর নাজমা খাতুন,হাওয়া খাতুনসহ অনেকে।এ সময় পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০ টি অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে সকলের সহযোগীতায় সুষ্ঠভাবে এ চাল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com