1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পদ্মা ও তিস্তা ব্যারেজের কাজ করা হবে : প্রধানমন্ত্রী তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি টাঙ্গাইলে কালের গর্ভে বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী পাটি শিল্প আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ সগৌরবে উদযাপন জুলাই সনদ ও সংষ্কারটা আমাদেরই, দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না:মির্জা ফখরুল  পঞ্চগড়ের বোদায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত নারীদের নেতৃত্বে সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা টুকুর যুব সমাজকে এগিয়ে এসে উপকূলীয় জনপদকে মডেল এলাকায় রূপ দিতে হবে: এমপি আজাদ নলছিটিতে বহু প্রত্যাশিত সুগন্ধা সেতু নির্মানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় গরুর জন্য ‘আবাসিক হোটেল’

আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ সগৌরবে উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বুধবার সগৌরবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোঃ সালাউদ্দিন ও গাজীপুর-১ আসনের এমপি জনাব মোঃ মজিবুর রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহান মুক্তিযুদ্ধে বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করে শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা, মাদকবিরোধী কার্যক্রম ও জনসচেতনতামূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও আধুনিক দক্ষতা উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে আনসার ও ভিডিপি “প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী” হিসেবে আত্মপ্রকাশ করবে।

অনুষ্ঠানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com