1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ক্লিকের ফ্রেমে সময়ের গল্প, সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

ছবির কারিগর তারা। ক্যামেরার পেছনে নীরবে কাজ করেই যারা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন মানুষের সামনে। দক্ষ হাতে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে ক্যানভাসে ফুটে ওঠে জীবন্ত সব গল্প, সময়ের দলিল আর বাস্তবতার প্রতিচ্ছবি। সেইসব সংবাদচিত্র নির্মাতাদের সংগঠন সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

 

 

 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক রাফি।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সংবাদচিত্র সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে জীবন্ত করে মানুষের সামনে তুলে ধরেন। তাদের কাজ অত্যন্ত দায়িত্বশীল এবং প্রশংসনীয়।

 

 

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ।

 

 

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফেরদৌস রবিন, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. ফেরদৌস রবিন, জিটিভির জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি দিলিপ কুমার গৌর, যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা রুবেল, স্টার নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. সোহেল রানা, এখন টিভির জেলা প্রতিনিধি মো. রিফাত রহমান, স্টার নিউজ টিভির জেলা প্রতিনিধি মো. সাজিরুল সঞ্চয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. জিন্নাহ ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন কুমার, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুজিৎ সরকার, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি মো. খালিদ হৃদয়, আরটিভির জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম, চ্যানেল নাইন টিভির জেলা প্রতিনিধি শিপু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. ফেরদৌস, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুব চৌধুরী, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, গ্রীন টিভির জেলা প্রতিনিধি সাম্মী আহমেদ আজমীর এবং দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. শিশির আহমেদ।

 

 

 

এ সময় সংগঠনের সহ-সভাপতি অমৃত সেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল রায়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন, দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, অর্থ সম্পাদক মো. জুবায়ের হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমিন, মো. জাকারিয়া হোসাইন, মো. আব্দুল আলীম তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ জেলার সর্বপ্রথম ভিডিও জার্নালিস্ট মো. ইসলাম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের করতালি ও ভালোবাসায় মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com