1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

গাইবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ইজিবাইক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৫

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৪ Time View

 

 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি 

 

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে দারিয়াপুর সড়কের ঠাকুরের দিঘী ও কুমারপাড়ার মাঝামাঝি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

ইজিবাইকে চালকসহ মোট আটজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

আহত বাকি পাঁচজন বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com