1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী  ডাকাতি করা গরুর মাংস সরবরাহ হতো ঢাকার সুপারশপে হোসেনপুরে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ছুরিকাঘাত,জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন বিজিবির অভিযানে যশোরে ১১ লাখ টাকার বিষাক্ত জেলি পুশ চিংড়ি জব্দ সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির রায়গঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চলনবিল থেকে খোরাকির ধান নিয়ে ট্রাকে ফিরছেন শ্রমিকেরা তাড়াশ-রায়গঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা ভিপি আয়নুল হক এমপি 

হোসেনপুরে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

 

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া হয়ে পুলেরঘাট অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কের ঠাডারকান্দা বাজার সংলগ্ন কালভার্টটি মাঝখান থেকে ভেঙে পড়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ ও আতঙ্ক নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

 

 

 

 

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্ট পার হতে হচ্ছে। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

 

 

 

 

‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির মাঝখানের অংশ ধসে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসী সাময়িকভাবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধানের অভাবে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ও বিরাজ করছে আতঙ্ক যেকোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

 

 

 

 

 

‎বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। ভারী বৃষ্টিপাত ও পানির স্রোতে কালভার্টের অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

 

 

 

 

‎স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার অথবা নতুন করে একটি টেকসই কালভার্ট নির্মাণ করা হোক। তাদের ভাষ্য, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। তাই দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

 

 

 

 

 

‎শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন,সংশ্লিষ্টদের বারবার বিষয়টি অবহিত করেছি আশা করছি দ্রুত সমাধান হবে।

 

 

 

 

 

‎এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস জানান, সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি আপাতত দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com