1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রামে মধ্যরাতে শ্রমিকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৬ Time View

 

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

 

 

 

 

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় এক শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সাইফুল ইসলাম ওরফে ইসমাইল (৩৫)। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনের রাস্তা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সাইফুল ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এলাকার মীর কাশেম হীরুর ছেলে। তিনি পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকায় জাকির সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

 

 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তিনি জানান, গভীর রাতে সাগরিকা রোডের পাশে রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পেটের বাম পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যার ফলে ভেতরের নাড়িভুঁড়ি বের হয়ে এসেছিল।

 

 

পুলিশ ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই নৃশংস অপরাধের পেছনে কী কারণ ছিল এবং কারা এই ঘটনার সাথে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com