1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গোপনে বিয়ে করায় বন্ধুর বিরুদ্ধে মহাসড়কে ‘বিক্ষোভ’, শেষে শুভকামনা রাত পোহালেই চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল রায়গঞ্জে ভাঙনের ঝুঁকিতে বাঐখোলা গ্রামের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ! সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাধা-ষড়যন্ত্র পেরিয়ে ধান ঘরে, উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা মাত্র একটি ওষুধেই বেঁচে যেতেন ম্যারাডোনা, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ!

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের অনুকূলে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে শ্রমিকদের থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

১৫ মে (শুক্রবার) দুপুরে শাহজাদপুর উপজেলার করতোয়া সেতুর পূর্বপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কিবরিয়া খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তরে রেজিষ্ট্রেশনকৃত সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজঃ ৩০০১) এর নেতৃবৃন্দ স্থানীয় সিএনজি শ্রমিকদের কল্যাণের স্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিয়ে দৈনিক ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল আদায় শুরু করেন।

কিন্তু, সরকারি সেই বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে হয়রানিসহ দৈনিক শ্রমিক কল্যাণ তহবিল আদায় বন্ধ করে দেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আসন্ন হাবিবুল্লাহ নগর ইউপি নির্বাচনের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মনির গং।

এ সময় শ্রমিক নেতৃবৃন্দ আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, ‘সরকারি অনুমোদন না নিয়েই হাজী মনির গং অবৈধভাবে দৈনিক ২০/৩০ টাকা চাঁদা আদায় করছেন। সেই তারাই আবার সিএনজি শ্রমিকদের বৈধ ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাঁধা দিচ্ছেন। শ্রমিক নেতৃবৃন্দ এ অবৈধ অযাচিত হস্তক্ষেপ রোধে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপিসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা ছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগের প্রেক্ষিতে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী মনির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওখানকার কিছু না। তাই চাঁদা ওঠানোর প্রশ্নই ওঠে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com